বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

ঈদ ধামাকায় মুখোমুখি হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেতা রণবীর কাপুর। ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের ক্রাইম ড্রামা ‘কিং’! সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ও রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ও একই তারিখে মুক্তি পেতে চলেছে। রণবীরের পাশাপাশি সিনেমায় থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। 

সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’র হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। ২০০৭ সালের দিওয়ালিতে মুক্তি পায় এই ছবি। একইদিনে রিলিজ করেছিল শাহরুখ খান অভিনীত ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’। মুখোমুখি লড়াইয়ে রণবীর-বনশালি জুটি মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ ম্যাজিকের সামনে। 

প্রায় ১৯ বছর পর শাহরুখের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন রণবীর কাপুর। তবে আদৌ সেটা সম্ভব কিনা, তা এখনই বলা যাচ্ছে না। 

বানসালির প্রযোজনা সংস্থা বানসালি প্রোডাকশন শুক্রবার ঘোষণা করেছে যে, নির্মাতার পরবর্তী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ২০২৫ সালের ক্রিসমাসের প্রাথমিক মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখন ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে। 

সাওয়ারিয়া-র পর এই প্রথম রণবীরের সাথে কাজ করছেন বানসালি। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পর দীপিকার বদলে তাঁর নয়া ফেভারিট হয়ে উঠেছেন আলিয়া ভাট। বিয়ের পর ফের একবার একসঙ্গে শুটিং ফ্লোরে রালিয়া। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ পরে পুনরায় একসঙ্গে রাহার বাবা-মা। ত্রিকোণ প্রেমের গল্পকে ঘিরেই এগোবে এই ছবি। 

শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় ‘কিং’ ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কন্যা সুহানা খান। এছাড়াও থাকবেন অভিষেক বচ্চন। 

সূত্র হিন্দুস্তান টাইমস

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর