অন্ধকারের দুনিয়ায় আলিয়ার এন্ট্রি, ‘তুম্বাড ২’-এ চমক দিলেন সোহুম শাহ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত ‘তুম্বাড ২’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন সোহুম শাহ। ‘তুম্বাড’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত লাল ব্যাকড্রপের সামনে তোলা ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ‘তুম্বাড ২’-এ তোমাকে স্বাগত, আলিয়া ভাট।’ পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস।

ঘোষণার পর আলিয়া ভাটও নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, প্রথমবার ‘তুম্বাড’ দেখার পর থেকেই সিনেমাটি তার মনে গভীর ছাপ ফেলেছিল। তার ভাষায়, খুব কম চলচ্চিত্রই এমন একটি রহস্যময় ও মৌলিক জগৎ তৈরি করতে পারে, যা দর্শকের মনে দীর্ঘদিন ধরে থেকে যায়। সেই জগতের অংশ হতে পেরে তিনি ভীষণ আনন্দিত। পাশাপাশি সোহুম শাহ ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো শিল্পীদের সঙ্গে কাজের সুযোগকে নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন।

নির্মাতাদের দাবি, ‘তুম্বাড ২’ শুধু প্রথম সিনেমার গল্পকে এগিয়ে নেবে না, বরং রহস্যময় ‘হাস্তার’-এর অন্ধকার জগতকে আরও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরবে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ হরর ঘরানার ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকে।

এর আগে নির্মাতারা নিশ্চিত করেছিলেন, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ফলে সোহুম শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আলিয়া ভাট—এই তিন তারকাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ শুরুতে বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও সময়ের সঙ্গে এটি দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে এবং ভারতীয় হরর ঘরানার অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়। পরে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও দর্শকদের ব্যাপক সাড়া পায় সিনেমাটি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘তুম্বাড ২’, যা ২০২৭ সালের ৩ ডিসেম্বর মুক্তির লক্ষ্যে এগোচ্ছে।

 

সম্প্রতি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আলফা’র টিজার প্রকাশ করেছে যশরাজ ফিল্মস, যা আদিত্য চোপড়ার নতুন স্পাই ইউনিভার্সের এক রোমাঞ্চকর ঝলক তুলে ধরেছে। তবে সেখানে শুধু আলিয়া ভাট ও ববি দেওলকে দেখে হতাশা...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
জেদ্দার লোহিত সাগরের তীর এই ক’দিন তারকাদের আলোয় ঝলমল করছে। তবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭ম দিনে সেই চাকচিক্য আরও বাড়ল। রং ছিল কিছুটা আলাদা। গ্ল্যামার, ক্যামেরার ফ্ল্যাশ কিংবা রেড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর