সালমানের বাবাকে ‍হুমকি, গ্রেপ্তার ১

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খানকে আবারও হুমকি দিয়েছিল এক ব্যক্তি। তাও আবার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে! পরে এই অভিযোগের প্রেক্ষিতে এক বাইক আরোহীকে আটক করে বান্দ্রা পুলিশ।

অভিযোগ উঠেছে আটক হওয়া এই ব্যক্তিই নাকি ভাইজানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে খুনের হুমকি দিয়েছিলেন। তবে পুলিশের অনুমান, এটা নিছকই ভয় দেখানোর জন্যই করেছে।

পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যখন অভিনেতার বাবা হাঁটতে বেরিয়েছিলেন, তখনই এক ব্যক্তি স্কুটারে করে আসেন। সঙ্গে এক নারীও ছিলেন। তারা সেলিম খানের কাছে এসে গাড়ি থামান এবং হুমকির সুরে বলেন, ‌‘লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?’ এই বলে সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যান। 

সেলিম খান জানিয়েছেন, যে নারী ওই স্কুটারে ছিল, সে মুখ ঢাকা ছিল বোরখা দিয়ে। জানা গেছে, স্কুটারটি কার্টার রোড থেকে ব্যান্ডস্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিল। সেলিমকে কথাটি বলার পরই তাঁরা ইউ টার্ন নিয়ে বেরিয়ে যায়। 

এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন সেলিম খান। তিনি ওই স্কুটারের নম্বর প্লেট থেকে কেবল ৪টি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন, যা হলো ৭৪৪৪। আর এই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ সেই ব্যক্তিকে আটক করে। একাধিক ধারায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। চেক করা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

তবে কেবল এই ঘটনাই নয়, এর দু’দিন আগেও একজন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে সালমানের গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেন। এমনকি এর আগেও সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে। 

অন্যদিকে, ১৪ এপ্রিল দুই ব্যক্তি বাইকে করে এসে সালমানের বাড়িতে গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ১৮০০ পাতার একটি চার্জশিট দাখিল করা হয়েছে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর