গুরুতর রোগে আক্রান্ত আলিয়া, জানালেন নিজেই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

আলিয়া ভাট—উপমহাদেশের অভিনয় দুনিয়া এই নামটির সঙ্গে বেশ পরিচিত। এই মুহূর্তে ‘জিগরা’ ছবির প্রস্তুতি নিচ্ছেন আলিয়া। তবে তারই মাঝে নিজের এক বিরল রোগের কথা জানালেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’-এ আক্রান্ত আলিয়া ভাট।

বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া। অভিনেত্রী জানান, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের সমস্যা থাকার কারণ তিনি মেকআপ করার জন্যও ৪৫ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারেন না। আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এই রোগ আছে এবং তাই খুব বেশি সময় ব্যয়ে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে যা দ্রুত ঘটবে।’

আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনিত বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘণ্টা দেব না। কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

প্রসঙ্গত, আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। কিন্তু এখন প্রশ্ন, এই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার ঠিক কী?

চিকিৎসকরা বলেন, এটি হলো মস্তিষ্কের এমন একটা অবস্থা যা জন্ম থেকেই থাকে বা জন্মের পরপরই হয়। কিছু শিশুর প্রধানত মনোযোগ, একাগ্রতা এবং কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হয়, কিছু শিশু অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ। আর কিছু শিশুর উভয় সমস্যাই থাকে। চিকিৎসকরা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাবা-মা কিংবা শিক্ষকদের পর্যবেক্ষণ করতে বলেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর