ধারালো অস্ত্রের হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। স্থানীয় সময় গতকাল গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই ব্যক্তি। এতে আহত হন সাইফ। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে প্রবেশ করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী। ওই দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রে আহত হন অভিনেতা। পরে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

সাইফ আলি খান। ছবি: ইনস্টাগ্রামলীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানান, ‘রাত সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তাঁর অস্ত্রোপচার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হলে আঘাতের গভীরতা জানা যাবে।’

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর