আবারও বাবা হচ্ছেন আরবাজ খান? বলিউডে জোর গুঞ্জন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পিএম

বাবা হতে চলেছেন সালমান খানের ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান—বলিউডে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বুধবার সকাল থেকে। কারণ, এদিন স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে তাঁকে। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জল্পনা—তবে কি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য?

২০২৩ সালের ডিসেম্বরে প্রেমিকা ও মেকআপ আর্টিস্ট শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। তবে বুধবার তাঁদের হাসপাতাল যাত্রা ঘিরেই ফের আলোচনায় এসেছেন এই জুটি।

প্রসূতিবিভাগে তাঁদের উপস্থিতি এবং শৌরার ঢিলেঢালা পোশাক দেখেই গুঞ্জন আরও জোরালো হয়। এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের ক্যামেরা থেকে স্ত্রীর মুখ আড়াল করার চেষ্টা করেন আরবাজ। এমন পোশাক ও আচরণ বলিউডে অনেক সময় গর্ভাবস্থার ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়।

এর আগেও ঈদের পার্টিতে আরবাজকে স্ত্রী শৌরার প্রতি অতিরিক্ত যত্নবান ভূমিকায় দেখা গিয়েছিল। সেদিন থেকেই গুঞ্জনের শুরু। আর এবার হাসপাতালে তাঁদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন যেন আরও দৃঢ় হলো।

তবে এখনো পর্যন্ত আরবাজ বা শৌরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে একদম চুপ তাঁরা। তবে তাঁদের ভক্তদের আশা—খুব শিগগিরই সুখবর শোনাবেন এই দম্পতি।

বলিউডের অভিনেত্রী না হলেও, শৌরা সরাসরি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গে। পেশায় তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পরই শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। নিজেই জর্জিয়া সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, নয়ের দশকে বলিউডে পা রাখার সময়েই মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একমাত্র ছেলে আরহান জন্ম নেয় ২০০২ সালে। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর