মা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত সাগরিকা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম

মা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগে। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিকমাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তিনি ও তাঁর স্বামী ক্রিকেটার জহির খান।  

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সাগরিকা-জহির। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। তাঁরা দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা। যদিও কবে মা হলেন সেই বিষয়ে এখনও জানাননি এই দম্পতি।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’

এই সুখবর পেয়ে আনন্দে আত্মহারা সাগরিকা ও জহিরের ভক্তরা। কেবল ভক্তরাই নন, তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টির মতো তারকারা। সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও জানিয়েছেন অভিনন্দন।

প্রসঙ্গত, ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তাঁর চরিত্রের নাম ছিল প্রীতি। জহির ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।

২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন সাগরিকা-জহির। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তান বাবা-মা হলেন তাঁরা।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর