মাথাভর্তি সিঁদুর পরে কানে ঐশ্বরিয়া

আপডেট : ২২ মে ২০২৫, ১১:৫০ এএম

পরনে দুধসাদা ও সোনালীর মিশেলে বেনারসি শাড়ি। মাথাভর্তি সিঁদুর। গলায় রুবি পাথরের হার। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার এভাবেই দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বি-টাউনে অনেকদিন ধরেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। এরই মাঝে মাথাভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি যেন নিন্দুকদের উপযুক্ত জবাব বলেই দেখছেন অনুরাগীরা।

কান চলচ্চিত্র উৎসবে গাড়ি থেকে নামামাত্রই ভক্তরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাঁকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন তিনি। 

কানের মঞ্চে এর আগেও অনেকবার দেখা গেছে ‘তাল’খ্যাত এই অভিনেত্রীকে। তবে সিঁথিতে সিঁদুর পরে এবারই প্রথম। বিচ্ছেদ জল্পনার মাঝে ‘ভারতীয় বধূবেশে’ ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই গিয়েছেন অনুরাগীরা। হিন্দু শাস্ত্র মতে, স্বামীর মঙ্গলকামনায় সিঁদুর পরেন নারীরা। অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও টানাপোড়েন নয়, বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তাঁরা।

এদিকে, ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি। 

ভারতীয় গণমাধ্যমে খবর, অভিনেত্রীর গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মালহোত্রা। এই পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে হিরা বসানো। সঙ্গে নজর কেড়েছে তাঁর রেনেসাঁ অব রুবিস স্টেটমেন্ট আংটিটিও।

প্রসঙ্গত, ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বরিয়ার কোল আলোকিত করে আরাধ্যা। 

সূত্র: পিঙ্কভিলা

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর