‘শেষে একেবারে খাওয়া বন্ধ করে দিয়েছিল’, মুকুলের মৃত্যু প্রসঙ্গে ভাই রাহুল

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:১৯ পিএম

মাত্র ৫৪ বছর বয়সেমারা গেছেন বলিউড অভিনেতা মুকুল দেব। গত ২৩ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, ছিলেন হাসপাতালে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও শেষ সময়ের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন বড় ভাই, অভিনেতা রাহুল দেব।

রাহুল জানান, মৃত্যুর আগে মুকুল সাড়ে আট দিন ছিলেন আইসিইউ-তে। শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। কিন্তু এর পেছনে শুধু শারীরিক কারণ নয়, ছিল মানসিক অবসাদ আর একাকিত্বের ছাপও।

‘শেষ চার-পাঁচ দিন তো একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিল’, বলেন রাহুল। তাঁর মতে, ‘শরীর যতই চিকিৎসা চায়, মন যদি না চায় বাঁচতে—তখন কিছুই ধরে রাখা যায় না।’

রাহুল আরও জানান, বেশ কিছু কাজের প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিচ্ছিলেন মুকুল। জীবনের প্রতি তাঁর আগ্রহ হারিয়ে গিয়েছিল। কাছের কেউও ঠিকমতো পাশে ছিলেন না।

তবে মুকুল অবসাদে ভুগছিলেন কি না—এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলতে চাননি রাহুল। বরং তাঁর আক্ষেপ, ‘যাঁরা এখন মুকুলকে নিয়ে কথা বলছেন, মৃত্যুর আগে তাঁরা কেউ ওর খোঁজ রাখতেন না। হাসপাতালে পর্যন্ত এসেছেন কি না, তা নিয়েও সন্দেহ আছে।’

মুকুলের শরীরে ওজন বাড়লেও তিনি শরীরচর্চা একেবারে বন্ধ করেননি। কিছুদিন আগেও হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু নিজের প্রতি যত্ন নিতে একসময় গা ছেড়ে দেন মুকুল—এ কথা অকপটেই স্বীকার করেছেন ভাই রাহুল।

‘একাকিত্বই ওকে শেষ করে দিল’, বলেন তিনি।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর