ধর্মেন্দ্র রিজেক্ট করেন, বদলে যায় অমিতাভের জীবন

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৫০ এএম

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ঝুলিতে অসংখ্য আইকনিক সিনেমা রয়েছে। তবে তাঁর কিছু সফল ছবি এমনও রয়েছে, যেগুলো প্রথমে অন্য অভিনেতার কাছে গিয়েছিল, কিন্তু তাঁরা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরই অমিতাভ পান সুযোগ—আর ইতিহাস তৈরি হয়ে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছেন, তাঁর অন্যতম জনপ্রিয় ছবি ‘জঞ্জির’ প্রথমে অফার করা হয়েছিল ধর্মেন্দ্র ও দেব আনন্দকে। কিন্তু তারা ছবিটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে এই ছবিতে অমিতাভ অভিনয়ের সুযোগ পান এবং এটাই হয়ে ওঠে তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত জঞ্জির পরিচালনা করেছিলেন প্রশান্তেশান ‘সেলিম-জাভেদ’ জুটির লেখা চিত্রনাট্যে। এই ছবির মাধ্যমেই বলিউডে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজে আত্মপ্রকাশ ঘটে অমিতাভের। ছবিতে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অমিতাভ দর্শকদের মন জয় করে নেন। তার এই শক্তিশালী অভিনয় বলিউডে নতুন ধারা সৃষ্টি করে।

ছবিটির দৃশ্যে অমিতাভ ও জয়া। পরিচালনা: প্রশান্তেশানঅমিতাভ বলেন, ‘জঞ্জির আমার জীবনে বিশাল পরিবর্তন এনেছিল। তবে এটা সত্যি যে এই ছবির প্রথম পছন্দ আমি ছিলাম না। ভাগ্যক্রমে কাজটা আমার হাতে আসে এবং সেটাই বদলে দেয় আমার পুরো জীবন।’

এই ছবির সাফল্যের পর থেকেই বলিউডে তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে এবং তিনি হয়ে ওঠেন দশকের সবচেয়ে প্রভাবশালী অভিনেতা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর