১০০ কোটির পথে ‘সিতারে জামিন পার’

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:০০ এএম

দীর্ঘ তিন বছর পর আরএস প্রসন্ন পরিচালিত স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ দিয়ে বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রথম সপ্তাহে বক্স অফিসে বেশ ভালো পারফরম্যান্স করেছে ছবিটি। স্যাকনিল্ক ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, সপ্তাহান্তে সিতারে জামিন পার ৮৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে।

স্যাকনিল্ক’র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল পর্যন্ত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩.৩৩ কোটি রুপি সংগ্রহ করেছে। এর বুধবার (২৫ জুন) সংগ্রহ ছিল ৭.২৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনগুলোয় সিনেমাটির সংগ্রহ আশানুরূপ ছিল না, তবে এই সিনেমা নিজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। ৭ দিনের মাথায় ১০০ কোটি ব্যবসার পথে রয়েছে সিতারে জামিন পার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট সংগ্রহ ছিল ৮৫.৭৩ কোটি রুপি।

এর আগে সিনেমাটি উদ্বোধনী দিনে (২০ জুন) আয় করে ১০.৭ কোটি রুপি এবং শনিবার ও রোববারে যথাক্রমে ২০.২ কোটি রুপি ও ২৭.২৫ কোটি রুপি ঘরে তোলে।

সব মিলিয়ে, হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’কে টপকে গেছে আমির খাসের এই ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিক্রম বেদা প্রথম সপ্তাহে ৭৮.৯ কোটি রুপির ব্যবসা করেছিল।

প্রসঙ্গত, সিতারে জামিন পার সিনেমাটি এমন একজন বাস্কেটবল কোচের গল্প বলে, যাকে শাস্তিস্বরূপ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের খেলাধুলা শেখানোর আদেশ দেওয়া হয়। এতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর