শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আঘাত এতটাই গুরুতর যে আগামী দুই মাস শুটিং করতে পারবেন না শাহরুখ।

শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন কিং খান, সেটা এখনও প্রকাশ করেননি সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে শোনা যাচ্ছে, পেশিতেই আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসার জন্য শিগগিরই তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হবে।

এর আগেও স্টান্ট করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খান। তবে এবারের আঘাত একটু জটিল বটে। আগামী এক-দুই মাস শাহরুখকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে এখনই তাঁর শুটিংয়ে ফেরা হচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। 

এই হিসাবে আগামী সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ে আবারও কিং সিনেমার শুটিং শুরু হতে পারে।
 
প্রসঙ্গত, চলতি বছরের মে মাস থেকেই স্পাই থ্রিলার ঘরনার ছবি কিং’র শুটিং শুরু হয়েছে। মেগাবাজেটের এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে। এতে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন বাদশাকন্যা সুহানা। 

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর