শুটিংয়ের আগেই ভেঙে ফেলা হলো সালমানের ছবির সেট

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

নতুন ছবি ‌‘ব্যাটল অব গালওয়ান’র জন্য প্রস্তুত বলিউড অভিনেতা সালমান খান। শিগগিরই অংশ নেবেন শুটিংয়ে। তবে এর আগেই শোনা গেল, মুম্বাইয়ে ছবিটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুটিং সেট ভেঙে ফেলা হয়েছে! 

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’র প্রতিবেদন অনুসারে, ছবিটির জন্য গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে একটি সেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরইমধ্যে নির্মাতারা তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। মুম্বাই নয়, সরাসরি লাদাখ থেকে শুরু হবে এই ছবির শুটিং। আগামী ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।

মূলত এই সিনেমায় সালমানের একটা ভিন্ন লুক রয়েছে। সেটা মুম্বাই ও লাদাখের মধ্যে ৩০ দিনের ব্যবধানে শুট করা হলে, দৃশ্যগুলোর ধারাবাহিকতা নষ্ট হতে পারে। পরিচালক অপূর্ব লাখিয়া বিশ্বাস করেন যে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ধারাবাহিকতা থাকা উচিত। ফলে মুম্বাইয়ের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, ব্যাটল অব গালওয়ান’র গল্প আবর্তিত হয়েছে সালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে বিরোধের ওপর ভিত্তি করে। ছবিটির জন্য ‘ভাইজান’ নানা শারীরিক পরিবর্তনও করেছেন বলে শোনা গেছে।

সবশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। যদিও তাতে সেভাবে দর্শকের মন জয় করতে পারেননি সালমান, বরং আরও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। এবার আসন্ন ছবির মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করতে চান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর