৮ মাসের গর্ভবতী ক্যাট, ভারতীয় পত্রিকা জানিয়ে দিল সন্তানের সম্ভাব্য জন্মতারিখও!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

শোনা যাচ্ছে, ২০২৫ সালেই তাঁদের পরিবারে যোগ হতে যাচ্ছে নতুন সদস্য।

যদিও ক্যাটরিনা বা ভিকি—কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে একাধিক সূত্র জানিয়েছে, অভিনেত্রী বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, অক্টোবরের শেষ ভাগে, অর্থাৎ ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সন্তান জন্ম নেবে বলে আশা করা হচ্ছে। সংবাদমাধ্যমটির মতে, তারিখটা ৩০ অক্টোবর হওয়ার সম্ভাবনাই বেশি।

একটি সূত্রের ভাষ্য, ‘ক্যাট এখন তৃতীয় ত্রৈমাসিকে। দম্পতি চাইছেন বিষয়টি গোপন রাখতে। সম্ভবত সন্তানের জন্মের পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

যদি সত্যিই অক্টোবর মাসে সন্তান জন্ম হয়, তাহলে ক্যাটরিনা-ভিকির সন্তানের জন্মদিন অভিনেত্রী অনন্যা পান্ডের জন্মদিনের সপ্তাহেই পড়ে যাবে। তাঁর জন্মদিনটিও ৩০ অক্টোবর।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
লোডিং...

এলাকার খবর