৪২ বছরেই মারা গেলেন বডিবিল্ডার অভিনেতা

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও প্রাক্তন বডিবিল্ডার বারিন্দর সিং ঘুমান। সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’-এ অভিনয় করেছিলেন তিনি। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মাত্র ৪২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ‘মিস্টার ইন্ডিয়া’।

অভিনয় ছাড়াও বারিন্দর ছিলেন সফল বডিবিল্ডার। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব অর্জন করেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন বারিন্দর। দীর্ঘদিন কাঁধের ব্যথায় ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারের জন্য অমৃতসরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাইপো অমনজ্যোতি সিং।

ম্যানেজার জানিয়েছেন, নিয়মিত শরীরচর্চা করতেন বারিন্দর। জিম করতে গিয়েই একদিন কাঁধে চোট পান, এরপর থেকেই চলছিল ব্যথা। দ্রুত আরোগ্যের আশায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি।

পাঞ্জাবের জলন্ধরে বসবাস করতেন বারিন্দর সিং ঘুমান। স্থানীয়ভাবে একটি জিমও পরিচালনা করতেন তিনি। অভিনয় থেকে কিছুদিন দূরে থাকলেও ‘টাইগার ৩’-এর আগে দেখা গিয়েছিল তাকে আরও কয়েকটি ছবিতে—‘রোর: টাইগার্স অব সুন্দরবনস’, ‘মরজাওয়াঁ’, এবং পাঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স এগেইন’-এ।

অভিনেতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগীরা।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর