মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

গত বছর সেপ্টেম্বরে বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। তবে এক বছরে পেরিয়ে গেলেও এতদিন তাঁরা সন্তানের ছবি প্রকােশ্য আনেননি। অনুরাগীরা দীর্ঘদিন ‘দীপবীর কন্যা’র মুখ দেখার অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান হলো দীপাবলিতে। এদিন প্রথমবারের মতো কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি।

দীপাবলি উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন এই দম্পতি, সেখানে দীপিকা ও রণবীরকে তাঁদের মেয়ে দুয়ার সঙ্গে দেখা গেছে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। মাত্র এক ঘণ্টায় রিয়্যাক্ট পড়ে ২০ লাখের বেশি! শুভেচ্ছার বন্যা বইছে ইনস্টাগ্রামে। 

ছবিতে দেখা যায়, দীপিকার পোশাকের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দুজনের পরনে লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি। পাশে রণবীর সিং, পরনে সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি। 

একটি ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই জোড়হাতে প্রার্থনা করছেন। ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা’। 

প্রসঙ্গত, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত বছর ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে এসেছে কন্যা দুয়া।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর