পুরনো ‘প্রেমিকের’ সঙ্গে দীপিকার ফোনালাপ ফাঁস, বলিউডে তোলপাড়!

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বহু পুরনো এক প্রেমের সম্পর্কের দাবি সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও সাবেক সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি দাবি করেন, মুম্বাইয়ে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে প্রায় দুই বছর দীপিকা তার সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি বিচ্ছেদের সিদ্ধান্তও নাকি তিনিই নিয়েছিলেন।

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে মুজাম্মিল বলেন, মুম্বাইয়ে আসার পর একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্যাশন শোয়ে প্রথম তাঁদের পরিচয় হয়। সে সময় তিনি মডেলিং জগতে পরিচিত মুখ ছিলেন এবং দীপিকাও তার কাজ সম্পর্কে জানতেন। প্রথম দেখাতেই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

মুজাম্মিলের দাবি, ‘আমাদের সম্পর্ক প্রায় দুই বছর ছিল। ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে হওয়ায় শুরু থেকেই খুব আত্মবিশ্বাসী ছিল। তখনও ও আজকের মতো সুপারস্টার হয়নি, তবে সংবাদমাধ্যমে ওকে নিয়ে লেখালেখি শুরু হয়েছিল।’

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁদের বিচ্ছেদ নিয়ে মুজাম্মিলের মন্তব্য। তার ভাষ্য, সম্পর্কটি পারস্পরিক সম্মতিতে শেষ হয়নি। ‘আমিই ওকে ছেড়েছিলাম। তখন আমি ওর চেয়ে অনেক বড় তারকা ছিলাম। আমার মনে হয়েছিল, ওর সঙ্গে থাকলে আমার ক্যারিয়ার তৈরি হবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আজও আমার কোনো আফসোস নেই। আমি মানসিকভাবে যথেষ্ট শক্ত। আজ ও বড় তারকা, আমি হয়তো আর লাইমলাইটে নেই—তাতে অতীত বদলে যায় না।’

এতেই শেষ নয়। মুজাম্মিল আরও দাবি করেন, সম্পর্কের সূচনাটাও নাকি হয়েছিল দীপিকার দিক থেকেই। তার কথায়, দীপিকাই প্রথম তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ায় শেষ পর্যন্ত তিনিই সরে আসার সিদ্ধান্ত নেন।

বর্তমানে দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ও আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ। এমন সময়ে মুজাম্মিলের এই দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার স্পষ্ট বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ দাবি করছেন, এত বছর পর এমন মন্তব্যের সত্যতা ও সময় নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে, মুজাম্মিলের এসব দাবির বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
আজ বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন নায়িকা। এবার ভক্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন দীপিকা। সেই...
বলিউডে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা ওঠাপড়ার সাক্ষী হয়েছেন রণবীর সিং। সাফল্যের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে তেমনই এক অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর