কেমন আছেন ধর্মেন্দ্র, জানালেন ছেলে সানি

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

সামাজিকমাধ্যমজুড়ে ভেসে বেড়াচ্ছে বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার খবর। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে হঠাৎ করেই অভিনেতার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরে পরিবার জানায় যে, বিষয়টি গুজব। এমন নানা গুঞ্জনের মাঝেই ভক্তরা জানতে অপেক্ষায় যে, এখন কেমন আছেন অভিনেতা?

আজ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার আপডেট দেন পুত্র সানি দেওলের টিম। এক বিবৃতিতে তাঁরা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা এবং তাঁর অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে।

জানা যায়, ধর্মেন্দ্রকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আজ হাসপাতালে গিয়েছিলেন সানি দেওল, ববি দেওল, হেমা মালিনী থেকে শুরু করে এষা দেওলসহ পরিবারের সদস্যরা।

সানি দেওলের টিমের পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘স্যার সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। সকলে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করুন।’

এ ছাড়াও ধর্মেন্দ্রকে নিয়ে ভুয়া খবর বা গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সানি দেওলের টিম। বিবৃতিতে বলা হয়েছে, ‌‘মি. ধর্মেন্দ্র স্থিতিশীল এবং পর্যবেক্ষণে আছেন। পরবর্তী আপডেট পেলে সকলকে জানানো হবে। দয়া করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না। সকলকে তাঁর জন্য প্রার্থনা এবং পরিবারের গোপনীয়তার অধিকারকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

এদিকে, আজ সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিকমাধ্যমে মেয়ে এষা দেওল লেখেন, ‘ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তখন ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিল, রুটিন চেকআপের অংশ হিসেবেই ৮৯ বছর বয়সী এই অভিনেতা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, গত এপ্রিলে চোখের সার্জারি হয়েছে ধর্মেন্দ্রর। অপারেশন শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় বর্ষীয়ান অভিনেতার চোখে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, ডিসেম্বরে ৯০তম জন্মদিন উদযাপন করবেন ধর্মেন্দ্র। এ ছাড়া এই বয়সেও তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। শিগগিরই তাঁকে শ্রীরাম রাঘবনের আসন্ন ছবি ‘একিস’-এ দেখা যাবে, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর