বিয়েরও মেয়াদ থাকা উচিত, রাখা উচিত নবায়নের সুযোগ: কাজল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

বলিউডের ‘আইডিয়াল কাপল’ হিসেবেই চেনেন সবাই কাজল ও অজয় দেবগণকে। ২৭ বছরের দাম্পত্য, প্রেম করে বিয়ে—সব মিলিয়ে তাঁদের দাম্পত্যে কখনও বড় কোনও বিতর্ক ছিল না। তাই হঠাৎ করেই কাজলের মুখে বিয়ের ‌‘এক্সপায়ারি ডেট’ প্রসঙ্গ উঠে আসায় বিস্মিত অনেকেই।

সাম্প্রতিক ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর পর্বে অতিথি ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। মজার ‘দিস অর দ্যাট’ সেগমেন্টে টুইঙ্কল জিজ্ঞেস করেন, বিয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নবায়নের অপশন থাকা উচিত কি না। কৃতি, ভিকি ও টুইঙ্কল সবাইই সাফ জানিয়ে দেন, ‘না’। কিন্তু কাজল পাল্টা মত দিয়ে বলেন,‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত।’

টুইঙ্কল তখন রসিকতা করে মন্তব্য করেন, ‘এটি বিবাহ, ওয়াশিং মেশিন নয়।’

কাজল-টুইঙ্কেল। ছবি: সংগৃহীত জবাবে কাজল বলেন,‘আমি অবশ্যই তাই মনে করি। কী গ্যারান্টি দেয় যে আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে বিয়ে করবেন? একটি পুনর্নবীকরণ বিকল্প থাকা উচিত এবং যদি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে তবে কাউকে খুব বেশি সময় ধরে কষ্ট পেতে হবে না।’

একপর্যায়ে তিনি টুইঙ্কলকে ‘গ্রিন জোনে’ নিয়ে আসার চেষ্টাও করেন।

পরে আরেক প্রশ্নে আসে, টাকাপয়সা কি সুখ কিনতে পারে? টুইঙ্কল ও ভিকি ‘হ্যাঁ’ বলে গ্রিন জোনে গেলেও কাজল রাজি নন। তাঁর যুক্তি, ‌‘আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, এটি আসলে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি আপনাকে সুখের আসল ধারণার প্রতি অসাড় করে দেয়।’

কাজল ও অজয়। ছবি: সংগৃহীত কাজল যখন অজয়কে বিয়ে করেন, তখন তিনি ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। দীর্ঘ প্রেমের পরও অজয়কে বিয়ের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। কাজল বহুবার বলেছেন, অজয়কে বিয়ে করা ছিল তাঁর জীবনের কঠিন সিদ্ধান্ত। পরিবারের ছাদে চুপিসাড়ে হয়েছিল তাঁদের সাত পাক ঘোরা।

ঠিক এমন এক সম্পর্কের দুই দশক পার করে কাজলের হঠাৎ এভাবে বিয়ের এক্সপায়ারি ডেটের কথা বলায় নেটিজেনরা ভাবছেন,  কেন হঠাৎ এমন বক্তব্য?

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর