সংসার ভাঙল জয়-মাহির

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালি ও মাহি ভিজের দাম্পত্যে ইতি টানার কথা প্রকাশ্যে এলো। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আলাদা আলাদা পোস্টে বিচ্ছেদের কথা জানান দু’জনেই।

দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, বিচ্ছেদ সংক্রান্ত জল্পনায় কোনও ভুল নেই। যদিও তখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি জয় বা মাহি। এমনকি এক সাক্ষাৎকারে মাহি ভিজে বলেছিলেন, ব্যক্তিগত জীবনের এমন কোনও সিদ্ধান্ত তিনি জনসমক্ষে ঢাক পিটিয়ে জানানোর পক্ষপাতী নন।

শেষমেশ যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা লেখেন, ‘আমরা জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পথ আলাদা হয়ে গেছে। তবে এই সিদ্ধান্তের পরও আমরা একে অপরের পাশে থাকব এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখব।’

তাঁরা আরও জানান, তাঁদের তিন সন্তান—তারা, খুশি ও রাজবীরের কথা ভেবেই তাঁরা সবচেয়ে ভালো মা-বাবা ও বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে স্পষ্ট করে বলা হয়েছে, এই বিচ্ছেদের জন্য কেউ কাউকে দায়ী নন, ‘এখানে কোনও খলনায়ক নেই। আমরা পরস্পরের প্রতি সম্মান বজায় রাখব। একই সঙ্গে আপনাদের কাছ থেকেও অনুরোধ, আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনে তাঁদের পরিবার গড়ে ওঠে তিন সন্তানকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার মুহূর্তের ছবি দেখতেই অভ্যস্ত ছিলেন অনুরাগীরা। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই সেই ছবিতে অনিয়ম চোখে পড়ে, শুরু হয় বিচ্ছেদ ঘিরে নানা আলোচনা। এবার নিজেরাই সেই বিষয়ে মুখ খুললেন এই জনপ্রিয় দম্পতি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর