দিশা পাটানির ‘প্রেমিক’ এইচআইভিতে আক্রান্ত!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। পঞ্জাবি গায়ক তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চর্চা বাড়ছে।

সম্প্রতি কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন ও স্টেবিন বেনের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তালবিন্দর সিংয়ের উপস্থিতি থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই আলোচনায় আসে তালবিন্দর সিংয়ের এক প্রাক্তন প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট।

পঞ্জাবি শিল্পীর প্রাক্তন প্রেমিকা সনী কৌর লেখেন, ‌‘শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ব্যাখ্যা ও অনুমান। নেটাগরিকদের একাংশ মনে করছেন, দিশা পাটানিকে ইঙ্গিত করেই এই বার্তা দিয়েছেন সনী কৌর। যদিও এই নিয়েও তালবিন্দর সিংয়ের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

একসময় দীর্ঘদিন অভিনেতা টাইগার শ্রফর সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা পাটানি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে একাধিক নামের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকেই নতুন করে তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন জোরালো হয়।

দিশা পাটানির চেয়ে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট তালবিন্দর সিং। দুজনেই নিজেদের কর্মজগতে পরিচিত মুখ হলেও তালবিন্দর সিং বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। সাধারণত মুখোশ বা হুডির আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। যদিও নূপুরের বিয়েতে তাঁর মুখ প্রকাশ্যে এসেছে বলে দাবি নেটাগরিকদের।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুডি পরা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন দিশা পাটানি। ওই ব্যক্তির শারীরিক গড়ন, উচ্চতা ও পোশাক দেখে অনেকেই অনুমান করছেন, তিনি তালবিন্দর সিং। তবে এসব জল্পনার মাঝেও সংশ্লিষ্ট কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর