২০ বছরেই বলিউডে ঝড়, কে এই অভিনেত্রী?

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা রাজ অর্জুনের কন্যা সারা অর্জুন। বয়স মাত্র ২০। তবে তাঁর এই বয়সেই বলিউডে ঝড়! 

সারার শুরুটা শিশুশিল্পী হিসেবে। কাজ করেছেন বিজ্ঞাপনেও। সম্প্রতি তিনি আলোচনায় উঠে এসেছেন রণবীর সিংয়ের বিপরীতে ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয়ের সুবাধে। প্রশংসা পেয়েছেন সমালোচক মহলেও। দর্শকদের মতে, ছবিটির সাফল্যের পেছনে সারার সরলতাই মূল আকর্ষণ।

ধুরন্ধর সিনেমায় সারা ও রণবীর। ছবি: সংগৃহীত

সহশিল্পী রণবীরের সঙ্গে প্রায় ২০ বছরের বয়সের ফারাক সারার। তাই পর্দায় দুজনকে রোমান্স করতে দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকে। যদিও ছবি মুক্তির পর পাল্টে গেছে হিসাব-নিকাশ! সবকিছু ছাপিয়ে গেছে তাঁর অভিনয়। রাতারাতি পেয়ে গেলেন তারকাখ্যাতিও। 

ধুরন্ধর যখন বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, তখন অভিনেত্রী ব্যস্ত আগামীর কাজ নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘ইউফোরিয়া’র ট্রেলার। এটি পরিচালনা করেছেন গুণশেখর।

সারা অর্জুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমঙ্গলম’ দিয়ে অভিনয় যাত্রা শুরু সারার। পরবর্তী সময়ে ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইড’ সিনেমায় নজর কাড়েন তিনি। এছাড়া ‘৪০৪’ নামের একটি হিন্দি সিনেমাতেও তাঁকে দেখা গেছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর