ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‌‘ধুরন্ধর’ অভিনেতা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ‘ধুরন্ধর’ সিনেমার অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গত ২২ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। খবরটি জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, ৪১ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনেতার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। কয়েক বছর আগে নাদিম খানের সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাদিম খান তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। মালওয়ানির গৃহপরিচারিকার বাড়ি এবং মুম্বাইয়ের পশ্চিম উপশহর ভারসোভায় অভিনেতার বাসায় বিভিন্ন উৎসবের সময় এসব ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, গত প্রায় ১০ বছর ধরে এই নির্যাতন চলেছে।

পরবর্তী সময়ে নাদিম খান তাকে বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী নারী ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ভুক্তভোগী নারীর বয়ান অনুযায়ী, ভয়ের কারণে এতদিন তিনি মুখ খোলেননি। তবে অভিনেতা যখন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং মানসিক নির্যাতন বাড়িয়ে দেন, তখন তিনি পুলিশের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। তার বক্তব্যের ভিত্তিতেই মালওয়ানি পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করে।

পুলিশ আরও জানিয়েছে, এর আগে অভিনেতার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি নেন নাদিম খান। পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যা লড়েগা’ (২০২৪) এবং ‘ধুরন্ধর’ (২০২৫)সহ একাধিক সিনেমায় তিনি ছোট চরিত্রে অভিনয় করেছেন। রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমায় তিনি রহমান ডাকাতের রাঁধুনি আখলাকের চরিত্রে অভিনয় করেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর