সিনেমা পরিচালনার জন্যই এই সিদ্ধান্ত অরিজিতের, চিত্রনাট্য স্ত্রী কোয়েল সিংয়ের!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

মাত্র ৩৮ বছর বয়সে প্লেব্যাক গানকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে গোটা সংগীতজগৎকেই চমকে দিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না। এই ঘোষণার পরপরই তাঁর অসংখ্য ভক্ত বিস্মিত হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা।

তবে অরিজিৎ সিং স্পষ্ট করে জানিয়েছেন, সংগীতের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে। নিয়মিত সংগীতশিল্পী হিসেবে কাজ করে যাবেন তিনি। অর্থাৎ গান থেকে নয়, বরং সিনেমার প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছেন এই শিল্পী।

যে প্লেব্যাক গান তাঁকে শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে, এত অল্প বয়সে সেই জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

অরিজিৎ সিং অনুরাগ বসুর ‘বারফি’, ‘জগ্গা জাসুস’, ‘লুডো’, ‘মেট্রো ইন দিনো’সহ একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। এসব ছবির বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক অনুরাগ বসুও।

তিনি বলেন, ‘সারাবিশ্বের মানুষ হয়তো এই সিদ্ধান্তে অবাক হতে পারে, কিন্তু তার সিদ্ধান্তে আমি মোটেই অবাক নই। আমি বহুদিন ধরেই জানি, অরিজিৎ কতটা প্রতিভাবান এবং গান ছাড়াও জীবনে সে আরও অনেক কিছু করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, অরিজিৎ সিং চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভীষণ আগ্রহী। এমনকি বারফি বানানোর সময়ও সে আমাকে অনুরোধ করেছিল, আমার সহকারী হিসেবে কাজ করতে চায়। সে একটি স্কুল খুলতে চায়, শিশুদের সঙ্গে সময় কাটাতে চায়। তার আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা আমাদের সামনে তার একেবারে ভিন্ন দিক তুলে ধরবে।’

বিবিসি নিউজ জানাচ্ছে যে, অরিজিৎ সিং ইতিমধ্যেই একজন পরিচালক হিসেবে তাঁর প্রথম হিন্দি ছবির কাজ শুরু করে দিয়েছেন। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিজিৎ সিং এবং তাঁর স্ত্রী কোয়েল সিং। অনুরাগ বসুর কথায়, চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে অরিজিতের গভীর ধারণা রয়েছে।

ক্যারিয়ারের শুরুতে অরিজিৎ সিং কিছুদিন প্রখ্যাত সংগীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবেও কাজ করেছেন। সেই সময় সংগীতের নানা খুঁটিনাটি শেখেন তিনি। পরবর্তী সময়ে প্রীতমের সুরেই বারফি, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, জগ্গা জাসুস, তামাশা, এ দিল হ্যায় মুশকিল ও ব্রহ্মাস্ত্র’র মতো ছবিতে গান গেয়ে ব্যাপক সাফল্য পান অরিজিৎ। এই জুটিকে বলিউডের অন্যতম সফল জুটি বলেই ধরা হয়।

প্রীতম ছাড়াও তিনি শঙ্কর-এহসান-লয়, বিশাল-শেখর, মিঠুন, মন্টি শর্মার মতো একাধিক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

বলিউডে নিজের গানের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করলেও অরিজিৎ সিং মুম্বাইয়ে নয়, বরং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেই বেশিরভাগ সময় কাটান। সেখানে স্ত্রী কোয়েল ও তাঁদের দুই ছেলের সঙ্গে থাকেন তিনি। মুর্শিদাবাদ থেকেই সামলান নিজের গানের কাজ, কয়েক বছর আগে গড়া সংগীত সংস্থা এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থার দায়িত্ব।

নিজের জন্মভূমিতেই তিনি একটি রেকর্ডিং স্টুডিও গড়ে তুলেছেন। সাম্প্রতিক সময়ে সেখান থেকেই নিজের গান রেকর্ডিং ও কম্পোজিং করছেন। সম্প্রতি সেলিম মার্চেন্টের সংগীত পরিচালক জুটি সেলিম-সুলেমান ওই স্টুডিওতে গিয়ে অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি গান রেকর্ড করেন।

সুলেমান বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ অরিজিতের বহুদিনের লালিত স্বপ্ন। এখন সে পুরোপুরি সেই দিকেই মনোযোগ দিতে চায়। সে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী মানুষ, আর আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’

সত্যজিৎ রায়ের চলচ্চিত্র অরিজিৎ সিংকে গভীরভাবে প্রভাবিত করেছে। কয়েক বছর আগে তিনি নিজের সংগীতগুরু রাজেন্দ্র প্রসাদ হাজারীর জীবন নিয়ে একটি বাংলা ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছিলেন।

গায়কের পারিবারিক বন্ধু ও মুর্শিদাবাদের বাসিন্দা অনিলাভ চট্টোপাধ্যায় জানান, এই মুহূর্তে অরিজিৎ একটি হিন্দি ও একটি বাংলা ছবি নিয়ে ব্যস্ত। দুটি ছবির শুটিংই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে। তাঁর কথায়, ‘অরিজিৎ যতটা আবেগী কণ্ঠশিল্পী ও সংগীতজ্ঞ, ততটাই উদার মনের মানুষ। স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অসহায়দের সাহায্যেও তিনি সবসময় এগিয়ে যান।’

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে অরিজিৎ সিং অংশ নেন গানের রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ। ওই অনুষ্ঠানের বিচারক ছিলেন কবি ও গীতিকার জাভেদ আখতার, সংগীত পরিচালক শঙ্কর মহাদেবন ও গায়ক কে কে। প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর জাভেদ আখতার তাঁকে বলেন, ‘এতে তোমার ক্ষতি কমই হলো, ক্ষতিটা বেশি হলো এই শো-এর।’

২০১১ সালে এমরান হাশমি অভিনীত ও মোহিত সুরি পরিচালিত ছবি ‘মার্ডার টু’-এর গান ‘ফির মোহাব্বত’-এর মাধ্যমে বলিউডে তাঁর বড় সুযোগ আসে। ২০১৩ সালে ‘আশিকি টু’ ছবির ‘তুম হি হো’ গানটি তাঁকে ইন্ডাস্ট্রির শীর্ষ গায়কদের কাতারে তুলে দেয়।

এরপর একের পর এক সুপারহিট গান—ফির লে আয়া দিল, বদতামিজ দিল, ইলাহি, এ দিল হ্যায় মুশকিল, চান্না মেরেয়া, কালঙ্ক, কেসারিয়া, কাভি জো বাদল বারসে তাঁর ক্যারিয়ারকে নিয়ে যায় নতুন উচ্চতায়।

ক্যারিয়ারে দু’বার জাতীয় পুরস্কার এবং আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। ২০২৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর