বক্স অফিসে ঝড়: ‘পাঠান’-এর রেকর্ড ভাঙল ‘বর্ডার ২’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত গতি ধরে রেখেছে ‘বর্ডার ২’। মুক্তির চতুর্থ দিনে এসে ছবিটি একদিনে সর্বোচ্চ আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ডও ছাপিয়ে গেছে ছবিটি।

ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটিকে কাজে লাগিয়ে সোমবার (২৬ জানুয়ারি) ভারতীয় বক্স অফিসে একদিনে ৫৯ কোটি রুপি আয় করেছে বর্ডার ২। মুক্তির পর এটিই ছবিটির সর্বোচ্চ এক দিনের আয়।

শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে যুদ্ধভিত্তিক এই ছবি। মুক্তির চার দিনের মধ্যেই বর্ডার ২ বিশ্বব্যাপী ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অনুরাগ সিং পরিচালিত ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৩৯ কোটি ২০ লাখ রুপি আয় করেছে।

জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির বিশ্বব্যাপী আয়ের তালিকায় বর্ডার ২ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ছবিটি পেছনে ফেলেছে প্রভাস অভিনীত দ্য রাজা সাব–কে, যেটির বিশ্বব্যাপী আয় ছিল ২০৫ কোটি ৬৬ লাখ রুপি।

বর্ডারের পোস্টার। পরিচালনায় অনুরাগ সিং চার দিনে বক্স অফিসে বর্ডার ২-এর পারফরম্যান্স: প্রথম দিন: ৩০ কোটি রুপি, দ্বিতীয় দিন: ৩৬ কোটি ৫০ লাখ রুপি, তৃতীয় দিন: ৫৪ কোটি ৫ লাখ রুপি, চতুর্থ দিন (২৬ জানুয়ারি): ৫৯ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৮০ কোটি রুপি।

বর্ডার ২ ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মোনা সিং, অন্যা সিং, মেধা রানা ও সোনম বাজওয়া। দেশপ্রেম ও যুদ্ধের আবহে নির্মিত এই ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটিও বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, টাবু ও পূজা ভাট।

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর