সেলিম খানের জন্য মধ্যরাতে হাসপাতালে শাহরুখ, ছিলেন সালমানও

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

বলিউডে এখন উদ্বেগ আর ভালোবাসার আবহ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল, তবে সতর্কতার অংশ হিসেবে আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মধ্যরাতে শাহরুখ

শনিবার গভীর রাতে হাসপাতালে পৌঁছান সুপারস্টার শাহরুখ খান। প্রায় এক ঘণ্টা ভেতরে থেকে তিনি বেরিয়ে যান। তার কিছু আগেই বাবার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে যান বড় ছেলে সালমান খান। এর আগে ১৯ ফেব্রুয়ারি কিংবদন্তি লেখকের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আমির খান। তাঁর সঙ্গে ছিলেন গৌরী স্প্র্যাট।

অস্ত্রোপচার হয়নি

চিকিৎসক ডা. জলিল ডি পারকার জানিয়েছেন, কোনো অস্ত্রোপচার করা হয়নি। ‘রক্তক্ষরণ ছিল খুবই সামান্য, সার্জারির প্রয়োজন হয়নি। নিয়মিত একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে’, বলেন তিনি। পরিবারের চিকিৎসক ডা. সন্দীপ চোপড়া তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখে।

কিংবদন্তি জুটির গল্প

ভারতীয় সিনেমায় সেলিম খান ও জাভেদ আখতারের জুটি এক ইতিহাস। তাঁদের কলমে জন্ম নিয়েছে একের পর এক কালজয়ী ছবি—শোলে, ডন, দিওয়ার, ত্রিশূল, জঞ্জির, হাতি মেরে সাথী, ইয়াদোঁ কি বারাত ও মিস্টার ইন্ডিয়া’র মতো ব্লকবাস্টার।

গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেন সেলিম খান। বলিউডের এই কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় রয়েছেন ভক্ত-সহকর্মীরা। 

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর