প্রকাশ্যে ‘ধুরন্ধর ২’র ট্রেলার, নতুন ভূমিকায় ফিরছেন রণবীর?

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

রণবীর-ভক্তদের প্রতীক্ষার অবসান! শনিবার (৭ মার্চ) মুক্তি পেল ‘ধুরন্ধর ২’র ট্রেলার। গত বছরের শেষদিকে মুক্তিপ্রাপ্ত এ ছবির প্রথম পর্ব বক্স অফিসে ঝড় তুলেছিল। ফলে সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা। আর ট্রেলার প্রকাশ্যে আসার পর তাঁদের এই উন্মাদনার পারদ চড়ল আরও কয়েকগুণ।

ধুরন্ধর’র প্রথম পর্বে ‘হামজা আলি’র ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে। তবে তিনি কীভাবে পাকিস্তানে পৌঁছালেন, কেনই-বা এতগুলো ছদ্মবেশ নিয়েছিলেন—সেসব প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শক। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র ট্রেলার সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় পর্বে—এমনটাই ইঙ্গিত দিয়েছে। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দ্বিতীয় পর্বে ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র পরিচয়ও প্রকাশ্যে আসবে। ছবিতে রণবীর কীভাবে এই চরিত্র থেকে ‘হামজা’ হয়ে ওঠেন—সেই গল্পই তুলে ধরা হবে। প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হবে রণবীরের হামজা। লিয়ারি এলাকায় আধিপত্য বিস্তারের পথে আরও হিংস্র রূপে দেখা যাবে তাঁকে। 

এ ছাড়া দ্বিতীয় পর্বে অভিনেতা মাধবন ও অর্জুন রামপাল যে বড় জায়গাজুড়ে থাকবেন, ট্রেলারে তারও ইঙ্গিত স্পষ্ট। 

প্রসঙ্গত, আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর-২। পর্দায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো জনপ্রিয় বলিউড তারকারা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর