দ্বিতীয় সন্তানের ঘোষণা দিলেন রণবীর-দীপিকা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম

শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন আজ সনাতন ধর্মাবলম্বীদের অক্ষয় তৃতীয়ার সকালেই তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন ‘দীপবীর’। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন এই দম্পতি।

সামাজিকমাধ্যমে অভিনব কায়দায় এই সুখবর ঘোষণা করলেন রণবীর-দীপিকা। নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার অঁটুট ভালোবাসার নজির গড়লেন তাঁরা।

ছোট্ট দুয়ার হাতে ধরা প্রেগকালার টিউব, যার মাধ্যমে দ্বিতীয় সন্তান আগমনের বার্তা দিলেন বলিউডের এই পাওয়ার কাপল। আর সুখবর শেয়ার করতেই তাঁদেরকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সতীর্থ থেকে অনুরাগীরা। 

প্রসঙ্গত, দীপিকার দ্বিতীয়বার মা হতে যাওয়ার জল্পনা নিয়ে শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত থেকেই বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের ইতি ঘটিয়ে বিষয়টি সত্যি বলে ঘোষণা দিলেন হবু বাবা-মা। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল দুয়া পাড়ুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের সুখবর দিলেন তাঁরা।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর