জামিন পেলেন জ্যাকুলিনের ‘কথিত’ প্রেমিক, মামলার প্রস্তুতি নায়িকার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

কোটি রুপির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের আলোচিত ‌‘প্রেমিক’ সুকেশ চন্দ্রশেখর কারাগারে থেকেও তাকে নিয়মিত উপহার ও প্রেমপত্র পাঠাতেন। পাশাপাশি দ্রুত দেখা করার আশ্বাসও দিতেন। সেটাই এবার হতে যাচ্ছে। সম্প্রতি, ৭ এপ্রিল দিল্লি উচ্চ আদালত সুকেশকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। তবে বেঁকে বসেছেন অভিনেত্রী। তিনি উল্টো সুকেশের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন।

২০০ কোটির আর্থিক দুর্নীতির মামলায় ২০২২ সালের আগস্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর চার্জশিটে সহ-অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জ্যাকুলিন ফার্নান্দেজের। তদন্তকারীদের দাবি, সুকেশের অপরাধ সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তিনি তার কাছ থেকে গয়না, বিলাসবহুল পোশাক ও গাড়িসহ প্রায় ৭ কোটি রুপির উপহার গ্রহণ করেছিলেন।

জ্যাকুলিন ও সুকেশ। ছবি: সংগৃহীত ইডি আরও অভিযোগ করে, সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকুলিন নিজের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেন এবং শুরুতে আর্থিক লেনদেনের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে তার পাসপোর্টও জব্দ করা হয়, যা প্রায় দুই বছর পর ফেরত পান। এই সময়জুড়ে তাকে একাধিকবার ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একটি বড় প্রতারণা চক্রের যোগসূত্র রয়েছে, এবং তিনি দীর্ঘদিন ধরেই তদন্তের আওতায়। যদিও জামিন পেয়েছেন, তবুও আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। তার বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে—এর মধ্যে ২৬টিতে জামিন মিললেও এখনও পাঁচটি মামলা বিচারাধীন।

অন্যদিকে, কিছুদিন আগে ভারতের সুপ্রিম কোর্ট জ্যাকুলিনের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে দেয়। এই প্রেক্ষাপটে তার রাজসাক্ষী হওয়ার আবেদনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি সুকেশের জন্য নতুন আইনি জটিলতা তৈরি করবে? এর উত্তর মিলবে মামলার পরবর্তী অগ্রগতিতেই।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর