এবার ‘সরকার নির্বাচনের পাঠ’ নিয়ে আসছেন শাহরুখ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

দক্ষিণী নির্মাতা অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবিতে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান। যেখানে ‌তিনি কখনও ভারতে কৃষক আত্মহত্যার পরিসংখ্যান, আবার কখনও-বা আশির দশকের আগ্নেয়াস্ত্র কেলেঙ্কারি থেকে শুরু করে সরকারি হাসপাতালের দুর্দশার চিত্র উল্লেখ করে দর্শকের বিবেক নাড়িয়ে দিয়েছিলেন। গণতন্ত্রের ভাষায় শিখিয়েছিলেন, ‘জনতাই জনার্দন!’ অর্থাৎ জনগণই দুষ্টের দমনকারী; তাই ইভিএম মেশিনে আঙুল রাখার আগে তার সদ্ব্যবহার শিখুন। এবার তারই ধারাবাহিকতায় সরকার নির্বাচনের পাঠ দিতে পর্দায় আসছেন শাহরুখ খান।

বক্স অফিসে জওয়ান সিনেমাটি তুমুল সাড়া ফেলার পর দর্শকদের অনেকে সিক্যুয়েলের আবদার করেছিলেন। তবে সেসময়ে বলিউড ও দক্ষিণ মিলিয়ে একাধিক বড় বাজেটের ছবি নিয়ে ব্যস্ত ছিলেন অ্যাটলি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গোপনেই ‘জওয়ান ২’র প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই নির্মাতা। 

বলিউড সূত্রে খবর, ২০২৩ সালে ঝড় তোলা সিনেমাটির সিক্যুয়েল এখন আর শুধু পরিকল্পনার পর্যায়ে নেই, মাসখানেক ধরেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন অ্যাটলি। প্রাথমিক খসড়াও প্রায় চূড়ান্ত। বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবির কাজ সম্পন্ন হলেই নাকি খানিকটা বিরতির পর আলোচিত এই সিনেমার কাজ শুরু করবেন শাহরুখ।

সব ঠিক থাকলে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে সিক্যুয়েলের শুটিং শুরু করার কথা ভেবেছেন অ্যাটলি-শাহরুখ। তবে এবার গল্পে বড়সড় টুইস্ট রাখতে চলেছেন নির্মাতা। শোনা যাচ্ছে, ‘কিং’র মতো জওয়ান-২ ছবির ক্ষেত্রেও খলনায়কের সঙ্গে সম্মুখ সমরে পড়তে পারেন বাদশা। আর সেই ভিলেনের চরিত্রের জন্য নাকি ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন শীর্ষ তারকার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সিক্যুয়েলের বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট কিংবা নির্মাতার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।  

এর আগে, জওয়ান সিনেমায় খলচরিত্রে নজর কেড়েছিলেন বিজয় সেথুপতি। এবার সিক্যুয়েলে কোন তারকা ভিলেন বেশে চমক দেন, দর্শকের নজর থাকবে সেদিকে। 

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ বক্স অফিসে অপ্রতিরোধ্য সাফল্য লাভ করেছিল। বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে সিনেমাটি এবং তা সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে জায়গা করে নেয়। তারকাবহুল এ সিনেমায় শাহরুখ ছাড়াও ছিলেন নয়নতারা, বিজয় সেথুপতি, দীপিকা পাড়ুকোন প্রমুখ। এদিকে, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই তারকাখচিত ছবি, যার ঘোষণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় করেছেন শাহরুখ নিজেই।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর