আয়ে ‘ধুরন্ধর’কে পেছনে ফেলল ‘ভূত বাংলা’

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি।

গত এক সপ্তাহের হিসেবে ‘ভূত বাংলা’ আন্তর্জাতিক বক্স অফিস তালিকায় উঠে এসেছে ২০ নম্বরে। শুধু গত মঙ্গলবারই সিনেমাটির আয় ছিল ২ লাখ ৬০ হাজার ডলার। সপ্তাহজুড়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলার। বিশ্বের প্রায় ৫০০টি হলে চলছে অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা।

অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর ভালো ব্যবসা করলেও বর্তমানে গতি কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় ২৭ কোটি ৯ লাখ ডলার বলে জানা গেছে। তবে সর্বশেষ মঙ্গলবার আয় ছিল মাত্র ৯৩ হাজার ডলার। বর্তমানে এটি ১৫৮টি হলে প্রদর্শিত হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বক্স অফিসে শীর্ষে রয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। গত মঙ্গলবার সিনেমাটির আয় ছিল ৩০ লাখ ডলার, আর সপ্তাহ শেষে মোট আয় দাঁড়িয়েছে ৩৬ মিলিয়ন ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ২১ মিলিয়ন ডলার এবং মোট আয় ২৮৯ কোটি ডলার।

তৃতীয় স্থানে আছে ‘দ্য মমি’, যার সপ্তাহ শেষে আয় ১৪ মিলিয়ন ডলার। এছাড়া ‘দ্য ড্রামা’ চতুর্থ এবং ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি’ পঞ্চম স্থানে রয়েছে।

ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের...
শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন...
বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য নির্মাতা আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির মাত্র সপ্তাহখানেকের মধ্যে বিশ্বজুড়ে ৭৫০ কোটি রুপির ব্যবসা করে ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে এই ছবি। যদিও...
মুক্তির আগেই সেন্সরের কাঁচিতে পড়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। চরম সহিংস কিছু দৃশ্যের কারণে ছবিটি থেকে প্রায় ৬ মিনিট বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতের সেন্সর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর