যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও ‘অস্বস্তিকর’ করে তুলেছিল।

এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষী জিশান কুরেশি সেই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০১৪ সালে আলিয়া ভাটের সঙ্গে বিদেশ সফরের সময় বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জিশান বলেন, তিনি তখন আলিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সময় থেকেই কাজ করছিলেন। প্রায় তিন থেকে চার বছর তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় পুরো টিমসহ আলিয়া একটি বিদেশি গন্তব্যে যাচ্ছিলেন।

আলিয়া ভাট। ছবি: উইকি কমন্স ইমিগ্রেশন শেষ করে আলিয়া বিমানবন্দরের এক পাশে একা দাঁড়িয়ে ছিলেন। তখন তার সঙ্গে দেহরক্ষী বা টিমের কেউ ছিলেন না। ঠিক সেই মুহূর্তে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা ও কর্মীরা তাকে ঘিরে ধরেন। অনেকেই সেলফি তুলতে এগিয়ে আসেন, কেউ কেউ তার কাঁধে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন। এমনভাবে বাধ্য করার চেষ্টা করেন যে এটা ছিল অস্বস্তিকর।

জিশানের ভাষায়, আলিয়া তখন ভয়ে একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে ছিলেন, হাত-পা গুটিয়ে অস্বস্তিতে ছিলেন। পরিস্থিতিটি তার জন্য খুবই অস্বাভাবিক ও চাপের ছিল।

পরে ইমিগ্রেশন শেষ করে দ্রুত সেখানে পৌঁছে জিশান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্টদের সরে যেতে বলেন। তিনি সবাইকে বোঝান, একজন নারী একা দাঁড়িয়ে থাকলে তার ব্যক্তিগত সীমারেখা সম্মান করা উচিত।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
জেদ্দার লোহিত সাগরের তীর এই ক’দিন তারকাদের আলোয় ঝলমল করছে। তবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭ম দিনে সেই চাকচিক্য আরও বাড়ল। রং ছিল কিছুটা আলাদা। গ্ল্যামার, ক্যামেরার ফ্ল্যাশ কিংবা রেড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর