বারবার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে, তোপের মুখে আমির

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং দলের তোপের মুখে আমির। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন তিনি—এই প্রশ্ন তুলে তাঁকে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরের তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’র অভিযোগ তুলে অভিনেতার কুশপুত্তলি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের।

সামাজিকমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল। বজরং দলের সদস্য়দের মুখে কখনও ‘আমির খান মুর্দাবাদ’, আবার কখনও-বা ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগান শোনা যায়। 

সম্প্রতি প্রেমিকা গৌরির সঙ্গে বিয়ে সেরেছেন আমির। ছবি: সংগৃহীত

সংগঠনটির নেতা মনোজ সোনি এক বিবৃতিতে মিস্টার পারফেকশনিস্টের বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ এনেছেন। কড়া ভাষায় তিনি বলেন, ‌‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’ 

এখানেই অবশ্য থামেননি! হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের অপকর্ম যদি শিগগিরই বন্ধ না করেন, তবে তাঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।’

মনোজ সোনি আরও বলেন, ‘বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সালমানদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান?’ এ সময় তিনি সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান!

প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রথম রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এবার গত ৫ জুলাই গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির। অন্যদিকে, অস্ট্রেলিয়া থেকে দিয়েছেন নতুন ছবি ‘সিল্কইয়ারা ৪১’র সুখবর।

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর