‘হানিমুনে’ গেলেন আমির-গৌরি

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরি। সফরে তাদের সঙ্গী হয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরির প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিনের অবকাশযাপন করবেন তিনি। শুধু হানিমুন নয়, নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোই এই সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে চান এই অভিনেতা।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরির পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর