গৌরির সঙ্গে সংসার শুরু করা সেই বাড়ি কিনে নিলেন শাহরুখ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা কিনেছেন তিনি। এর আগে ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সর্বশেষ কেনাকাটার মাধ্যমে পুরো ভবনের মালিকানা এখন তাঁর হাতে এসেছে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।

বাড়িটি শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরি খানের জীবনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে। ১৯৯১ সালে বিয়ের পর এই ভাড়া বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের সূচনা হয়েছিল। সে সময় শাহরুখ বলিউডে প্রতিষ্ঠিত ছিলেন না এবং মুম্বাইয়েও স্থায়ীভাবে বসবাস শুরু করেননি।

পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা, যা তাঁকে বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টারে পরিণত করে। তবে দিল্লির এই বাড়িটি তাঁদের জীবনের শুরুর দিনগুলোর স্মৃতি বহন করে চলেছে।

গৌরি খানও বিভিন্ন সময়ে বাড়িটির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি অসংখ্য স্মৃতির কারণে বাড়িটি তাঁর কাছে বিশেষ। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরনো পোস্টকার্ড, সংগ্রহে থাকা স্মৃতিচিহ্ন এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষণ করা হয়েছে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর