‘আমিই দীপিকাকে ছেড়েছি’, বিতর্কের মুখে যা বললেন ‘প্রাক্তন’ মুজাম্মিল

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে। সেসময়েই নাকি তিনি খ্যাতনামা মডেল মুজাম্মিল ইব্রাহিমের প্রেমে পড়েছিলেন! বছরখানেক আগে মুজাম্মিল নিজেই দীপিকাকে নিয়ে বোমা ফাটিয়েছিলেন। তাঁর দাবি, দীপিকার সঙ্গে ব্রেকআপ করেছেন তিনি নিজেই! 

তবে ‘মাস্তানি’কে নিয়ে এমন ‘অসম্মানজনক’ মন্তব্য করায় আপাতত কটাক্ষের শিকার হতে হচ্ছে মুজাম্মিলকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, সম্মান বাঁচাতে এবার মাঠে নামতে হলো মডেল-অভিনেতাকে।

কী এমন মন্তব্য করেছিলেন মুজাম্মিল, যার জেরে তাঁকে নিয়ে ক’দিন ধরেই বিতর্ক তুঙ্গে? ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুম্বাইতে আসার পর তার সঙ্গে আমারই প্রথম দেখা হয়। ওটাই ছিল আমাদের দুজনের প্রথম সম্পর্ক। দীপিকাই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। তবে আমি সম্পর্ক থেকে সরে আসায় আমাদের বিচ্ছেদ হয়। কিন্তু এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আসলে কাউকে ছাড়ার জন্য আমি কোনো দিনই অনুশোচনায় ভুগিনি। তাছাড়া সেসময়ে আমি তারকা ছিলাম। কিন্তু দীপিকা তখনও সেলেব্রিটি হয়ে ওঠেনি। ও তখন মডেল ছিল, কিন্তু আমি ততদিনে অভিনেতা হয়ে গেছি।’

মুজাম্মিল এ-ও জানান যে, বিচ্ছেদের পরও দীপিকার সঙ্গে তাঁর কথা হত। যে কোনো সাফল্যে পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠাতেন। তবে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার সঙ্গে একেবারে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। মুজাম্মিলের এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র কটাক্ষে বিদ্ধ হতে হয় তাঁকে। অভিনেত্রীকে অসম্মানের ধৃষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগীরা। 

কটাক্ষের মুখে পড়ে এবার সাফাই দিতে বাধ্য হলেন মডেল-অভিনেতা। তিনি বলেন, ‘আমার যে মন্তব্যটি নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেটা অতীতের এক সাক্ষাৎকারের অংশ। যে প্রেক্ষাপটে এবং যে মনোভাব নিয়ে কথাগুলো বলেছিলাম, সম্পাদনা করার সময়ে সেগুলোকে ছেঁটে ফেলা হয়েছে। তাছাড়া প্রাক্তনদের সম্পর্কে আমি বরাবর শ্রদ্ধাশীল। যথাযথ সম্মানের সঙ্গেই তাঁদের সম্পর্কে কথা বলি। আজও সেই বিশ্বাসেই আমি অটল। বাকিদের মতো আমিও বর্তমানে আমার জীবন নিয়ে ব্যস্ত। তাই চাই আলোচনাটা যেন এখানেই শেষ হয়। কারণ আমি বরাবর সততার সঙ্গে কথা বলায় বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখায় বিশ্বাসী।’

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বহু পুরনো এক প্রেমের সম্পর্কের দাবি সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও সাবেক সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
আজ বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন নায়িকা। এবার ভক্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন দীপিকা। সেই...
বলিউডে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা ওঠাপড়ার সাক্ষী হয়েছেন রণবীর সিং। সাফল্যের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে তেমনই এক অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর