ভক্তদের জন্য বিমানের টিকিট, জন্মদিনে বিশেষ ট্রিট দীপিকার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

আজ বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন নায়িকা। এবার ভক্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন দীপিকা।

সেই অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ যেন এক এলাহি আয়োজন!

অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল পুরো বড়দিনের আবহে। রাখা হয়েছিল বিরাট ক্রিসমাস ট্রি। ছিল নানা পদের খাবার। মেন্যুতে ছিল চাটনি থেকে শুরু করে দক্ষিণী খাবার ও মিষ্টি। অনুরাগীদের সঙ্গে গানে গানে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন দীপিকা। তাঁর পরনে দেখা যায় ওয়াইন রঙের কো-অর্ড সেট।

শুধু অনুরাগীদের ইচ্ছেপূরণ নয়, অন্য রাজ্য থেকে আগত অনেক ভক্তের জন্য ছিল বিমানের টিকিট। দীপিকার ঠিক করে দেওয়া গাড়িচালকেরাই তাঁদের বিমানবন্দর থেকে অনুষ্ঠানে নিয়ে আসেন। আর অভিনেত্রীর এমন অতিথিপরায়ণতা দেখে ভালোবাসা ভরিয়ে দেন অনুরাগীরাও। 

সামাজিকমাধ্যমে এখন ভাসছে সেই অনুষ্ঠানের ঝলকে। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে জন্মদিনে নিজের মনের কথা বলতে শোনা যায় দীপিকাকে। তিনি লিখেছেন, ‘যখন মনে হবে জীবনে অনেক কিছু হচ্ছে না, তখনও হাল ছাড়লে চলবে না। তোমরা যা ভাবছো, তার চেয়ে অনেক ভালো কাজ করছো বলে মনে করবে।’

প্রসঙ্গত, মা হওয়ার পর দ্বিতীয় জন্মদিন পালন দীপিকার। যে কারণে অনুষ্ঠানজুড়ে চমকে ভরা ছিল।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
বলিউডে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা ওঠাপড়ার সাক্ষী হয়েছেন রণবীর সিং। সাফল্যের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে তেমনই এক অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর