এবার খোঁচা দিয়ে আলিয়ার প্রশ্ন, ‘শর্বরী কোথায়?’

আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

সম্প্রতি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আলফা’র টিজার প্রকাশ করেছে যশরাজ ফিল্মস, যা আদিত্য চোপড়ার নতুন স্পাই ইউনিভার্সের এক রোমাঞ্চকর ঝলক তুলে ধরেছে। তবে সেখানে শুধু আলিয়া ভাট ও ববি দেওলকে দেখে হতাশা প্রকাশ করেছেন অনেকে। অভিনেত্রী শর্বরী বাঘের অনুপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এবার অভিনেত্রী আলিয়া মজার ছলে যেন সেই সমালোচনাকারীদের আরও খোঁচা দিলেন!

বুধবার (১৭ জুন) সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘শর্বরী কোথায়?’

এই মিষ্টি খোঁচার জবাবে মন্তব্যঘরে শর্বরী লেখেন, ‘প্রে..জে..ন্ট মিস!’

শেয়ার করা ছবিগুলোতে আলিয়া ও শর্বরীকে দেখা যায় একই রকম সাদা টি-শার্ট পরিহিত, বুকজুড়ে লেখা—‘আলফা’। ছবিগুলোতে এই জুটির কিছু স্বতঃস্ফূর্ত আর রোদমাখা মুহূর্ত নজর কেড়েছে।

আলফা পরিচালনা করেছেন ‘ধুম ৩’খ্যাত শিব রাওয়াইল। নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’র জন্যও প্রশংসিত এই নির্মাতা।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৬ষ্ঠ কিস্তি হতে যাচ্ছে আলফা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এর আগে, এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার’-এর চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য। যেখানে অভিনয় করেছেন হৃতিক রোশন, শাহরুখ খান ও সালমান খান।

সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই আলফা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর