‘ককরোচ পার্টি’কে সমর্থন করে গ্রেপ্তার স্বরার স্বামী ফাহাদ, ক্ষুব্ধ বলিউড

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

ভারতে ‘নিট কেলেঙ্কারি‌’কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই) ককরোচ পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির রাজধানী দিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, বিক্ষোভকারীদের রুখতে ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামান। সেই আন্দোলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। অন্যদিকে, সিজেপিকে সমর্থন করতেই গ্রেপ্তার হন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে কতজন আটক বা আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে শাবানা আজমি। ছবি: সংগৃহীত

সোমবার (২০ জুলাই) সেই ঘটনার ভিডিও পোস্ট করে তা গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

এদিকে, সিজেপির আন্দোলন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তাঁর মতে, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। 

অভিনেত্রী হুমা কুরেশির ভাষ্য, ‘ধৈর্যের সঙ্গে পরস্থিতি সামলানো উচিত ছিল। আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটা জরুরি ছিল। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। তাই প্রতিটি মানুষের সরকারের কাছে প্রশ্ন করার অধিকার আছে। বলপূর্বক কোনো পদক্ষেপ গ্রহণের আগে নাগরিকদের মর্যাদার সম্মান করা উচিত।’ 

এ ছাড়াও ক্ষোভ উগরে দিয়েছেন সোনাক্ষী সিনহা থেকে দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারির মতো তারকারা। প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকার ও নন্দিতা দাসও শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হচ্ছে বলে সুর চড়িয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সিজেপির পাশে দাঁড়িয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর