বিয়ে করলেন অর্জুন রামপাল

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই অভিনেতা ও গ্যাব্রিয়েলা বিয়ের জন্য কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সাদামাটা পোশাকে হাজির হয়েছিলেন দুজন। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

বিকেল ৪টার দিকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছান অর্জুন ও গ্যাব্রিয়েলা। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। স্থানীয় নিয়মে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে একই দিন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের ১৫ দিন পর মূল সনদ পাওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন ও গ্যাব্রিয়েলা। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই একসঙ্গে সংসার শুরু করেন তারা। এই সম্পর্কে তাদের দুই সন্তানও রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় প্রথম সন্তান অরিক, আর ২০২৩ সালে তাদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান আরিভ।

বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অবশ্য শুরু থেকেই বেশ স্বচ্ছন্দ ছিলেন এই জুটি। এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিয়ের কাগজ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং দুজনের পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং একে অপরকে এগিয়ে যেতে সহযোগিতা করাই বেশি গুরুত্বপূর্ণ। তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন তিনি। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেতা।

গ্যাব্রিয়েলার আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। সেই সংসারে জন্ম নেয় দুই মেয়ে—মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক অটুট রয়েছে। অন্যদিকে গ্যাব্রিয়েলা ও দুই সন্তানকে নিয়ে নতুন সংসারও গড়ে তুলেছেন অভিনেতা। বর্তমানে গোয়ার পানাজির কাছে একসঙ্গে বসবাস করছেন তারা।

দীর্ঘদিনের প্রেম, দুই সন্তান ও একসঙ্গে পথচলার পর এবার সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা...
দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাঙ্কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ...
দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও...
মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মন্দিরে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩ নারীসহ ১৪ জন নিহত হয়েছে। হয়েছে অন্তত ২০ জন। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, একটি যুদ্ধবিমান বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণে বোমা হামলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর