গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি—গোপনে বিয়ে করেছেন কঙ্গনা?

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:১৩ পিএম

গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ?

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে একটি ভবন থেকে বের হচ্ছেন কঙ্গনা রনৌত। কপালে টিপ, চোখে সানগ্লাস, আর গলায় স্পষ্ট মঙ্গলসূত্র! পাপারাৎজিদের এড়িয়ে দ্রুত গাড়ির দিকে হাঁটতেই নেটদুনিয়ায় শুরু হয় গুঞ্জন— তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী?

ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে শুরু হয় নানা আলোচনা। কেউ লিখেছেন, ‘অবশেষে কঙ্গনা বিয়ে করলেন!’ আবার কেউ দাবি করেন, অভিনেত্রী নাকি এক মারাঠি যুবককে বিয়ে করেছেন। অনেকে তো ভবিষ্যৎ দাম্পত্য জীবনের শুভকামনাও জানিয়ে ফেলেন!

তবে জল্পনা বেশিক্ষণ টিকতে দেননি কঙ্গনা নিজেই। অভিনেত্রী স্পষ্ট জানান, ভাইরাল হওয়া ছবিগুলো তাঁর নতুন সিনেমার চরিত্রের লুক। তিনি লিখেছেন, ‘আমি প্রতিদিন শুটিং করছি। এটা আমার সিনেমার চরিত্রের সাজ। একজন বিবাহিত নারীর লুক নিয়ে এত আলোচনা কেন বুঝতে পারছি না! অভিনেতারা সব ধরনের চরিত্রে অভিনয় করেন। আর আমি কথা দিচ্ছি, চুপিসারে কখনও বিয়ে করব না।’

জানা গেছে, ভিডিওটি নাকি সিনেমার সম্ভাব্য সিক্যুয়েলের সেট থেকে নেওয়া। শোনা যাচ্ছে, নতুন ছবির নাম হতে পারে ‘কুইন ফরেভার’। সিনেমাটি পরিচালনা করছেন।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ সিনেমায় কঙ্গনার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন। আর এবার সেই সিনেমার সিক্যুয়েল ঘিরেই নতুন করে আলোচনায় কঙ্গনা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর