‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে আহত অমিতাভ

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের শুটিং করার সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার কথা জানালেন নিজেই।

সাধারণত কোনো একটি উইংস থেকে দৌড়ে এসে মঞ্চের মাঝে দাঁড়িয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুরু করেন অমিতাভ বচ্চন। তবে চোটের কারণে এবার তিনি দ্রুত নিজের আসনে বসে অনুষ্ঠান শুরু করেন। দর্শকদের চমকে দিয়ে তিনি জানান, আগের দিন শুটিং চলাকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। একাধিক ভারতীয় গণমাধ্যমে এমনটাই খবর।

নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত দিয়ে অমিতাভ জানান, চোট গুরুতর নয়, যদিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। তাই অনুষ্ঠানের সূচনা পর্বটি এবার বসেই সঞ্চালনা করছেন। তবে প্রতিযোগীদের হটসিটে আহ্বান করার সময় তিনি উঠে দাঁড়াবেন।

অমিতাভের চোটের কথা শুনে স্টুডিওর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিনি নিজেই পরিবেশ স্বাভাবিক করে তোলেন। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ দর্শকরা করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।

৮৩ বছর বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন অমিতাভ। তবে তাঁর কর্মজীবনে শারীরিক চ্যালেঞ্জের ঘটনাও কম নয়। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা পরে জানিয়েছিলেন তিনি নিজেই। ২০০০ সালে জানা যায়, তাঁর লিভারের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া মাইস্থেনিয়া গ্র্যাভিস, ডাইভারটিকুলাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত অমিতাভ। বয়সজনিত হাড় ও অস্থিসন্ধির সমস্যার পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটেও বিভিন্ন সময়ে পা ও পিঠে চোট পেয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

এসব শারীরিক প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বলিউডের ‘শাহেনশাহ’। এবার হাঁটুতে চোট নিয়েও ‘কেবিসি’র মঞ্চে হাজির হন তিনি।

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর