সেলিব্রেটি ক্রিকেট লিগ

দুই বলে দুই উইকেট মেহজাবীনের, করা হলো না তৃতীয় বল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ম্যাচের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের প্রথম দুই বলে দুই-দুটি উইকেট বাগিয়ে নেন টিভি পর্দার এই সুপারস্টার।

গিগাবাইট স্কোরারস জিতে যায় এই ম্যাচে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অপর দিকে বিজিত অ্যাভেঞ্জার্সের কাপ্তান রায়হান রাফী।

গিগাবাইট স্কোরারস করে ১১০ রান। যেখানে পার্থ ৫০ ও রাফসান ২৮ রানের অবদান রাখে। পরের ইনিংসে বল করতে এসে নিপুণ নৈপুণ্য দেখায় মেহজাবীন ও সিয়াম আহমেদ। 

মেহজাবীন দুই উইকেট পায়। সিয়ামের করা কৃপণ বোলিংয়েই মূলত জিতে যায় গিগাবাইট স্কোরারস। সিয়াম দুই ওভারে ১৮ রানের খরচায় ১ উইকেট তুলে নেন। প্রতিপক্ষের বোলারদের মধ্যে নীল হুরের জাহান ৩ রানের বিনিময়ে পান ১ উইকেট। আর তাঁদের মধ্যে ব্যাট হাতে ডিজে জুডু ৩৮ রান করেন। দল অলআউট হয় ৯৫ রানে।

অন্যদিকে, প্রথম ম্যাচে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দলকে হারিয়ে খেলা জিতেছে গিয়াসউদ্দিন লাভলুর টিম। ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এর আট দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতিটি দলের জন্য মেন্টর হিসেবে একজন করে জাতীয় সাবেক ক্রিকেটার থাকছেন।

এর মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদের মতো সফল ক্রিকেটার। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। এর মধ্যে আটজন মাঠে খেলবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর