তারার ক্রিকেটীয় প্রেম

পাকিস্তানি পেসার রউফের স্ত্রী কে এই মডেল মুজনা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম

পাকিস্তান জাতীয় দলের অন্যতম পেসার হ্যারিস রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক একজন মডেল ও টিকটক তারকা। চলতি বিশ্বকাপে রউফ যেমন আগুন ঝরাচ্ছেন বোলিংয়ে, মুজনাও তেমনি মাতিয়ে চলেছেন পাকিস্তানের শোবিজ অঙ্গন। দিনকে দিন সোশ্যাল মিডিয়ায় বাড়ছে তাঁর জনপ্রিয়তা। মডেল ও এই ক্রিকেটারের আছে কুসুম ওম ভালোবাসা। আজ (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচের দিনে থাকছে হ্যারিসের প্রেম ও প্রেয়সীর গল্প—

লেখাপড়ায় বেশ মেধাবী মুজানা। গণযোগাযোগ ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে তারও অনেক আগে কলেজ জীবন থেকেই রউফ-মুজনার পরিচয়। সেখানেই তাঁদের প্রেমের ইনিংস শুরু।

সেই কলেজ জীবনেই তাঁদের প্রেমের শুরু ধীর পায়ে। অবশেষে সেই সম্পর্ক রূপ নিয়েছে পূর্ণতায়। ২০২২ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

মুজনা। ছবি: এক্স/মুজনা

অন্যদিকে দেশ-বিদেশের বিভিন্ন নামী মডেলের সঙ্গে পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখতে পাওয়া যায় মুজনাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীর সংখ্যা নেহাত কম নয়। ১৪ লাখের বেশি নেটিজেন ফলো করেন তাঁকে।

মুজানার জন্ম পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে ৷ তারিখটা ২০ অক্টোবর ১৯৯৭। আর ক'দিন পরই তিনি পা রাখবেন ২৬ বছরে। অন্যদিকে, ক্রিকেটার হ্যারিস রউফের জন্মও একই শহরে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তাঁর। তবে ক্রিকেট তারকা হিসেবে আত্মপ্রকাশের আগে জীবনপথের লড়াইটাও তাঁকে কম পোহাতে হয়নি। কখনও কাজ করেছেন মোবাইলের দোকানে, কখনো-বা ভাড়াটে হয়ে টেপ-টেনিসও খেলেছেন। এইভাবেই নিজেকে তিনি এগিয়ে নিয়েছেন স্বপ্নের পথে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর