কেজিএফ তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সম্পর্কে কারিনা!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম

সাম্প্রতিক বছরে দক্ষিণী ছবি মাত্রই যেন সুপারহিট। বলিউডের বহু তারকাই এখন দক্ষিণে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন কারিনা কাপুর। হ্যাঁ, ঠিকই শুনছেন! ‘কেজিএফ’খ্যাত দক্ষিণী তারকা যশের সঙ্গে জুটি বাঁধছেন বেবো। ছবিটির নাম ‘টক্সিক’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গীতু মোহনদাসের পরিচালনায় এ ছবি দিয়েই দক্ষিণী দুনিয়াতে পা রাখছেন কারিনা। যে ছবির গল্পে উঠে আসছে গোয়ার ড্রাগ মাফিয়াদের কর্মকাণ্ড। এটি একটি অ্যাকশন থ্রিলার। 

টক্সিক মূলত কন্নড় ছবি হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। এর আগে যশ অভিনীত কেজিএফ ও কেজিএফ-২ দুটি ছবিই বক্স অফিসে সুপারহিট। রীতিমতো নতুন ছবিটিও বিগ বাজেটের বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে যশও নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন এই তারকা।

সম্প্রতি যশ তাঁর এক্স হ্যান্ডেলে ছবিটির মোশন পোস্টার শেয়ার করে লেখেন, ‘তুমি যাঁকে খুজছো, সেই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনও অফিসিয়ালি কোনও ফিমেল কাস্টের কথা উল্লেখ করেননি। তবে সম্প্রতি করণ জোহরের চ্যাট শোতে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। বেবোর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল তাঁর।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কারিনা অভিনীত ‌‘বার্কিংহাম মার্ডারস’। নেটফ্লিক্সের এ সিনেমার গল্প এগিয়েছে এক পুলিশ অফিসারকে কেন্দ্র করে। যে তাঁর গুম হওয়া শিশুকে খোঁজেন এবং শহর ছেড়ে দেওয়ার পরও ওই ঘটনায় জড়িতদের তদন্ত চালিয়ে যান। এদিকে, কারিনা-যশের ‌‘টক্সিক’ মুক্তির কথা রয়েছে ২০২৫ সালে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
উৎসে কর আদায় ও তদারকি জোরদারে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর