প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন: ফেরদৌস

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্রে হাজির হন তিনি।  

একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ভোট গ্রহণ শুরু হলে প্রথম ভোটটি দেন প্রধানমন্ত্রী। 

এদিকে, ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস। তিনি বলেন, ‘আমি আজকে বিস্মিত হয়েছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। নৌকার পক্ষ থেকে ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি। দেশের প্রত্যেক মানুষ জানেন। কিন্তু অনেকেই হয়তো জানতেন না—মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার হলো আমার ভোটার। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন ৮টা বাজার ঠিক পাঁচ মিনিট আগে। কারণ কথা দিয়েছিলেন, ভোট শুরু হলে প্রথম ভোটটা তিনি দিবেন। সঙ্গে এসেছিলেন তাঁর কন্যা সুযোগ্য উত্তরসূরী, আমাদের পুতুল খালা। দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতিমথ্যে দুটো ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০কে বানাব দশে দশ; তো দশের মধ্যে দুই নম্বর পেয়ে গেলাম, বাকি ৮ ইনশাল্লাহ আজ সারাদিনের মধ্যেই পেয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে গেলেন এবং শুধু ঢাকা-১০ নয়, ৩০০ আসনের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছেন ভোট দেওয়ার জন্য, তাই আমি বিশ্বাস করি, প্রত্যেকে এখন বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে যাবে কেন্দ্রে কেন্দ্রে। আমি নিজেও যাব ভোট দিতে, আমার ফ্যামিলি যাবে। যে উচ্ছ্বাস এতদিন দেখেছি, যে গণজোয়ার এতদিন দেখেছি—আমি আশাবাদী বিপুল ভোটে আমরা নৌকার বিজয় নিয়ে আসব। কথা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সেই কথা কতটা রাখতে পারি।’  

প্রসঙ্গত, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। কারণ নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
পটপরিবর্তনের এক মাস
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে মামলা। এতে বাদ যায়নি  বিনোদন অঙ্গনের তারকাদের নাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে...
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় এটি করেন মৃতের বাবা রফিকুল ইসলাম।ফেরদৌসকে মামলার ৫৫...
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর