জাতীয় সম্মানে মিঠুন ঊষা চিরঞ্জীবী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হতে চলেছেন বাংলা তথা বলিউডের জনপ্রিয় দুই তারকা মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ। এতে স্থান পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় ও বর্ষীয়ান তারকা চিরঞ্জীবী। পাচ্ছেন পদ্মবিভূষণ সম্মাননা। বৃহস্পতিবার ((২৫ জানুয়ারি) এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

অন্যদিকে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও আছেন তালিকায়। তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।

দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এ বছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। তাঁদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন।

সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। দেখে নেওয়া যাক কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন—

পদ্মবিভূষণ
১. চিরঞ্জীবী (অভিনেতা)
২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার)

পদ্মভূষণ
১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা)
২. ঊষা উত্থুপ (সংগীতশিল্পী)

পদ্মশ্রী
১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ)
২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার)
৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী)
৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী)
৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
লোডিং...

এলাকার খবর