পুষ্পার পরনে শাড়ি, পায়ে ঘুঙুর! টিজারে এক দিনেই ১০০ মিলিয়ন  

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:৪৮ এএম

৮ এপ্রিল ৪২ পূর্ণ করলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র আইকন স্টার আল্লু অর্জুন। জন্মদিনে প্রকাশ্যে এল 'পুষ্পা ২: দ্য রুল' ছবির বহু প্রতীক্ষিত টিজার। প্রথম ঝলক যেমন ঝড় তুলেছিল, তেমনই নজর কাড়ল দ্বিতীয় ঝলকও। চতুর্দিক থেকে প্রশংসায় ভাসলেন অভিনেতা ও গোটা 'পুষ্পা ২' টিম। বহর, চোখ ধাঁধানো রং ও উচ্চমানের অ্যাকশন দৃশ্যায়ণ, মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডের টিজার রীতিমতো শিহরণ জাগাবে দর্শকের মনে। আর তাই ২৪ ঘণ্টা না পেরোতে শুধু ইউটিউবেই এটির ভিউ প্রায় ১০০ মিলিয়ন!


কী আছে এই টিজারে? হ্যাঁ, চেনা পুষ্পা এখানে অচেনা অবয়বে হাজির হয়েছেন। 

পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিয়েছেন 'পুষ্পা' আল্লু অর্জুন।  সেখানে দেখা গেল, এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা অর্চনা। ১ মিনিট ৮ সেকেন্ডের এই ভিডিওতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর শেষে পর্দায় ফুটে ওঠে, 'দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।' 


অন্যদিকে, ৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়ায় পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রংচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়াল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পেছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান, ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার।

পুষ্পার পোস্টারে আল্লু। ছবি: মৈত্রী মুভি মেকারসসে অনুযায়ী এসেছে টিজারটি আর মুহূর্তেই এটি এখন ইউটিউবের ১ নম্বরে ট্রেন্ড! জানা যায়, চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। সুকুমার পরিচালিত পুষ্পা ২ বা পুষ্পা: দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। থাকবেন ফাহাদ ফাসিল।

প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর