কানে বিচারক প্যানেলে বন্ডকন্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম

বিশ্বের অন্যতম আলোচিত কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম। সেটি নির্বাচনের দায়িত্ব সামলাবেন যারা, তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। 

এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মার্কিন অভিনেত্রী ও পরিচালক গ্রেটা গারউইগ। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের ‘ক্যাসিনো রয়েল’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে দুনিয়াজোড়া পাওয়া এভা গ্রিনও আছেন এই বিচারকার্যে।

অন্য বিচারকেরা হলেন—মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ওমর সাই, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী ইবরু সেলান, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা নাদিন লাবাকি, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।

বিচারকার্যে আছেন যারা। ছবি: কান অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শিক্ষার্থীদের বিভাগ সিনেফঁদাসোতে বেলজিয়ান অভিনেত্রী লুবনা আজাবালের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করবেন সার্বিয়ান পরিচালক ভ্লাদিমির পেরিসিচ, ফরাসি পরিচালক ম্যারি-ক্যাস্টি মঁচো-শার, ফরাসি প্রযোজক ক্লদিন নুগারে, ডিরেক্টরস ফোর্টনাইটের সাবেক পরিচালক পাওলো মোরেত্তি। ক্যামেরা দ’র পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সংগীতশিল্পী-নির্মাতা বালোজি।  

আগামী ১৪ মে থেকে ২৫ পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। কুয়েন্টিন ডুপিয়েক্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ দিয়ে শুরু হবে এবারের উৎসব। এবার স্বর্ণপামের জন্য লড়বে ২২টি চলচ্চিত্র। আগামী ২৫ মে উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী সিনেমার নাম।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর