অবশেষে কানের মঞ্চে সেই ‘দণ্ডপ্রাপ্ত’ ইরানি নির্মাতা

আপডেট : ২৫ মে ২০২৪, ১১:৫৬ এএম

অবশেষে জল্পনার অবসান! নিজ দেশ ইরান থেকে গোপনে এসে শুক্রবার (২৪ মে) কানের লালগালিচায় পা রাখলেন নির্মাতা মোহাম্মদ রসৌলফ। কান চলচ্চিত্র উৎসবে তাঁর ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন তিনি। খবর ভ্যারাইটির।

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে টানা ১২ মিনিট করতালির (স্ট্যান্ডিং ওভেশন) রেকর্ড গড়েছে সিনেমাটি। এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়ছে এটি।

দর্শকে পরিপূর্ণ কানের থিয়েটারে নির্মাতা বললেন, ‘আশা করছি ইরান থেকে নিপীড়ন ও স্বৈরাচারের বিলুপ্ত হয়ে যাবে।’

গোলশিফতেহ ফারহানি ও মোহাম্মদ রসৌলফ। ছবি: ফেসবুক/ফেস্টিভ্যাল দে কান

দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ ছবির অভিনয়শিল্পীদের ওপরেও ছিল দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তাই আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও কানে উপস্থিত থাকতে পারেননি তাঁরা। লালগালিচায় তাই অভিনেতা মিসাঘ জারেহ ও অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানির ছবি দুই হাতে ধরে প্রদর্শন করেছেন নির্মাতা রসৌলফ। এ সময় তাঁর পাশে ছিলেন ইরান-ফ্রেঞ্চ অভিনেত্রী গোলশিফতেহ ফারহানিসহ বেশ ক’জন।

সিনেমাটির গল্প এগিয়েছে ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। দেশব্যাপী রাজনৈতিক প্রতিবাদ তীব্র হওয়ার সাথে সাথে তার মনে জন্মায় অবিশ্বাস ও সন্দেহ। এক সময় তার বন্দুক রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। তিনি সন্দেহ করা শুরু করেন যে স্ত্রী নাজমেহ ও তার কন্যা রেজভান এবং সানা এই ঘটনায় জড়িত। তিনি বাড়িতে কঠোর ব্যবস্থা আরোপ করেন, যার ফলে উত্তেজনা বেড়ে যায়। ধাপে ধাপে তাদের সামাজিক রীতিনীতি ও পারিবারিক জীবনের চিত্র বদলে যায়।

কানের লালগালিচায় মোহাম্মদ রসৌলফ। ছবি: ফেসবুক/ফেস্টিভ্যাল দে কান

প্রসঙ্গত, সিনেমাটি এই উৎসব থেকে সরিয়ে নেওয়ার জন্য মোহাম্মদ রসৌলফের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল ইরান সরকার। তোয়াক্কা না করায় নির্মাতাকে ৮ বছরের কারাদণ্ড, চাবুক মারা, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপর কারাদণ্ড থেকে বাঁচতে অবৈধ পথে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন নির্মাতা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর